• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার

Muntu Rahman / ৪১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মালিকুজ্জামান কাকা

একটি ভিত্তিহীন খবরে একজন চায়ের দোকানদারের জীবন অতিষ্ট হয়ে পড়েছে। ঐ দোকানদার বুঝে উঠতে পারছে না কোন চাঁদাবাজি না হলেও কেন তার দোকানে চাঁদাবাজি হচ্ছে তা ছড়ানো হচ্ছে। কোন একটি মহল পরিকল্পিত ষড়যন্ত্র করে তাকে রাজনৈতিক কলহে জড়িয়ে দিচ্ছে বলে তিনি অনুমান করছেন। নিরীহ ঐ চায়ের দোকানদারের নাম অলিয়ার। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া জয়পুর গ্রামের বাসিন্দা। শেখ পাড়ার মোড়ে তার দোকানটি অবস্থিত।
জানা গেছে মিজান ও মান্নান এলাকার বিএনপির কর্মী। অলিয়ারের সাথে তাদের ভালো সম্পর্ক। কিন্তু ভিলেজ পলিটিক্স করে কতিপয় স্বার্থনেষী মহল মিথ্যা তথ্য দেন যে ঐ দুই বিএনপির কর্মী চাঁদাবাজি করছে। আদতে তা সত্য নয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অলিয়ার কাউকেই বলেনি তার দোকানে বা তার কাছে চাঁদাবাজি হচ্ছে। থানায় কোন অভিযোগ দেননি। কোন নেতা বা সামাজিক সুধী মাতুব্বরের কাছে অভিযোগ করেননি। অথচ পত্রিকায় বড় বড় চাঁদাবাজি শিরোনাম।
চা দোকানদার অলিয়ার বলেন, তাকে ফাঁসিয়ে দিয়ে বিএনপির কর্মীদের সাথে সু সম্পর্ক নষ্ট করতেই এই সব কল্পিত অভিযোগ কোন মহল উদ্দেশ্য প্রনোদিত হয়ে সরবরাহ করছে। আদতে যা মিথ্যা। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমাকে বিপাকে ফেলতেই কেউ গোপনে ষড়যন্ত্র করছে।
অলিয়ারের স্বজনরা বলেন, আমরা ঠিক বুঝতে পারছিনা কে এই সব ষড়যন্ত্র করছে। মাঝ থেকে অলিয়ার গরীব মানুষের জীবন নিয়ে সন্মান নিয়ে টানাটানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD