• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক আমার কাগজ-এ নিয়োগ পেলেন তৈয়বুর রহমান কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ভাসমান শ্রমিকদের হাটে শীতবস্ত্র বিতরণ যশোর রায় পাড়ায় ধানের শীষ প্রতীকের অফিস উদ্বোধন র‍্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীর নিকট ৮০ লাখ টাকা ডাকাতির জড়িত থাকার অভিযোগ বেল্লাল খান তুহিন নামে গ্রেফতার ১ আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন নিয়ে মাঠ চষবেন কামরুজ্জামান কামরুল খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন লতাচাপলী মহিলা দলের কর্মী সভায়- এবিএম মোশাররফ হোসেন।। কিশোরগঞ্জে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল,ব্যাহত হচ্ছে পাঠদান নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর আভিযানিক দল অভিযান চালিয়ে কোটি টাকা অবৈধ নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার তিন জন গ্রেফতার গণভোটে জনসম্পৃক্ততা জোরদারে জামালগঞ্জের দুই ইউনিয়নে অবহিতকরণ সভা

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন

Muntu Rahman / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন। এই পরিদর্শনের অংশ হিসেবে তারা গত সোমবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা বেলা ১২টায় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৫ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী সচিব, ১ জন সহকারী জেলা কমান্ড্যান্ট, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন মাশরুম উন্নয়ন কর্মকর্তা, ১ জন সহকারী নিয়ন্ত্রক এবং ২ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়াও এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD