• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম।

বিশ্বম্ভরপুর সীমান্তে কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

Muntu Rahman / ১০৯ Time View
Update : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কোটি টাকার বেশি চারটি পিকআপ ভর্তি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি। আটককৃত পন্যের মধ্যে রয়েছে ভারতীয় চিনি,বিড়ি,জিরা এবং ৪টি পিকআপ।

সোমবার(২০ জানুয়ারি)ভোরে উপজেলার
ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির টহল দল ছাতারকোনা এলাকা থেকে জব্দ করে।

বিজিবি জানিয়েছে,সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ চিনাকান্দি বিওপির টহল দল ছাতারকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ভারতীয় ১০৪৯৪ কেজি চিনি, ৯৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা এবং ৪টি পিকআপ আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক কোটি ষোল হাজার আটশত ত্রিশ টাকা। আটককৃত মালামাল শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান চলবে। আর চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD