• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী

Muntu Rahman / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলার সবচেয়ে বহৎ তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার। বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে নজরুল শিকদার ঘোড় প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেমিল হায়দার মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাকা প্রতীকে হারুন মিয়া ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুর রহমান শাওন মোরগ প্রতীকে পেয়েছে ২৬২ ভোট। সহ সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে মোওলানা মোখলেছুর রহমান -৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ৪০৭ ভোট।

উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকপদে ৮জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সহ সভাপতি পদে ৩ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল ১৫ জানুয়ারি বুধবার সকাল থেকে ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাদাঘাট বাজার বণিক সমিতির মোট ভোট ১২২৯। এর মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাপ্ত ভোট ১২০৫।

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন কঠোর অবস্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD