• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুমারখালীতে বৃক্ষরোপণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Muntu Rahman / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মাহাবুব হোসেন, কুষ্টিয়া প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুমারখালী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিক সন্তোষ কুমার মদকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক উপ-পরিচালক কে এম আশিকুর জামান বিপুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের সহকারী লিডার ট্রেনার রবিউল আলম বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউট শাখার সম্পাদক আশরাফুল হক, কুমারখালী উপজেলা স্কাউট শাখার সম্পাদক শেখ মাজাহারুল হক মিলন, উপজেলা কমিশনার আব্দুল হালিম, উপজেলা স্কাউট লিডার সাইদুল ইসলাম সাইদ এবং উপজেলা কাব স্কাউট লিডার মাসুদুর রহমানসহ স্থানীয় স্কাউট নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা উপজেলার চারটি বিদ্যালয়ের বাংলাদেশ স্কাউটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিথি ও স্কাউট সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD