• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ

Muntu Rahman / ১৭৯ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

অল বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২৫ জানুয়ারি ২০২৫ শনিবার সকাল ৯.০০ ঘটিকায় সংঘঠনের ধানমন্ডিস্থ নিজিস্ব র্কাযলয় প্রাঙ্গণে শীতার্ত দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক প্রফেসর ডক্টর শহীদ মনজু এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় শীতবস্ত্র বিতরণ ।
দুঃস্থদের মাঝে কম্বল বিতরণের প্রাক্কালে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও দোয়া করেন অল বাংলাদেশ সিনিয়ার সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ কবির আহমেদ ভূইয়া, অধ্যক্ষ ডক্টর মাহমুদুল হাসান প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন
এলাকার প্রায় তিন শতাধিক৷ দুঃস্থ শীতার্তরা কম্বল পেয়ে অত্যান্ত আনন্দিত হয় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতি ডক্টর হেসেন জিল্লুর রহমান উদ্বোধনী বক্তব্যে বলেন, মানব সেবাই হলো শ্রেষ্ট ধর্ম, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান, মানুষ মানুষের জন্য আত্নমানবতার সেবায় এগিয়ে আসার নাম-ই হলো মানবতা।
অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্যে বলেন, “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ” কিংবা আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী’পরে, সকলের তরে সকলি আমরা প্রত্যেকে মোরা পরের তরে এটাই আমাদের ব্রত হওয়া উচিত। যারা এই মহৎ ও মানবিক কাজের জন্য অর্থ,-শ্রম,ও সময় দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সংগঠনে পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD