• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

বদলগাছীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে যুবদলের সংবাদ সম্মেলন,

Muntu Rahman / ১৪ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতা মো: হাসান আলী রোমনের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত ২ আগস্ট ২০২৬ (রবিবার) আনুমানিক দুপুর ১:৪০ মিনিটে স্থানীয় এক আওয়ামী লীগ নেত্রী খুশি বেগম ও তাঁর স্বামী মিজানুর রহমান দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় যুবদল নেতা রোমনের হাতের কব্জি গুরুতরভাবে জখম ও ক্ষতিগ্রস্ত হয়।
​এই নৃশংস হামলার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বদলগাছী উপজেলা যুবদলের পক্ষ থেকে এক জরুরি প্রেস ব্রিফিং করা হয়েছে।

উক্ত ​প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু।
​উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন অবিলম্বে এই ন্যাক্কারজনক হামলার মূল পরিকল্পনাকারীসহ সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ​মো: মেজবাউল হক রাজা আহ্বায়ক, উপজেলা যুবদল। ​মুমিনুল ইসলাম মুন্না সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল। ​আঃ রাজ্জাক -সাবেক সভাপতি, উপজেলা যুবদল।
​মো: রোস্তম আলী সভাপতি, মথুরাপুর ইউনিয়ন যুবদল। ​মো: লিকসন আলী সাধারণ সম্পাদক, মথুরাপুর ইউনিয়ন যুবদল।
​এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD