• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

ফরিদপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব ১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

Muntu Rahman / ৪৭৮ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব ১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প আজ বুধবার থেকে ফরিদপুর শহরের ‌ রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‌ সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন।

এ সময় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ ‌এবং বিভিন্ন উপজেলার ‌ খেলোয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন নিয়মিত খেলাধুলা করলে ‌ এখান থেকে ভালো ‌ খেলোয়ার বেরিয়ে আসা সম্ভব।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম । একজন ভালো খেলোয়ার দেশের সম্পদ জাতির সম্পদ। তাই নিয়মিত খেলাধুলা করতে হবে। ‌ খেলাধুলা করে দেশকে বিশ্বের বুকে পরিচিতি ঘটানো সম্ভব।
আমরা ক্রিকেটের মাধ্যমে বিশ্ব নিজেদের অবস্থান তৈরি করেছি ।পাশাপাশি ফুটবল দিয়ে বিশ্ব শাসন করার স্বপ্ন দেখি।তোমরা ভালো খেল।
বিশ্ব তোমাকে চিনে নেবে।

পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

বাছাইপর্বে অংশগ্রহণকারী মোট ‌ ৭৪ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করে ৩৫ জন খেলোয়ারকে মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

2 responses to “ফরিদপুরে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব ১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু”

  1. qwqxhnckwe says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

    • Muntu Rahman says:

      ‘অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য তুলো ধরার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD