• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

ফরিদপুরে কোতয়ালী ও নগরকান্দা হতে ফেনসিডিল ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Muntu Rahman / ৩৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার কোতোয়ালি ও নগরকান্দা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়
বুধবার মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১৪,৬১,০০০/- (চৌদ্দ লক্ষ একষট্টি হাজার) টাকা মূল্যমানের ৪৮৭০ (চার হাজার আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম
মোঃ অহিদুল শেখ (৩৮), পিতা-মৃত ঈমান আলী শেখ, সাং-ফতেপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর বলে জানা যায়।

এছাড়া গতকাল ১৯ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ফরিদপুর জেলার নগরকান্দা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল ও ১.৮৫০ (এক কেজি আটশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইমরান ফকির (২৫) বলে জানা যায়। এছাড়াও তার বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় ২টি মামলা রয়েছে বলেও জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরে কোতয়ালী ও নগরকান্দাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD