• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

প্রাথমিক স্কুল পিয়ন কতৃক ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী আবু সাদাদ’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার

Muntu Rahman / ২৩৮ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

প্রাথমিক স্কুল পিয়ন কতৃক ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী আবু সাদাদ’কে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ ধর্ষণ ও অপহরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

ঘটনার বিবরণে প্রকাশ : আসামী মোঃ আবু সাদাদ (৩৫), নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরীতে কর্মরত ছিল। আসামী মোঃ আবু সাদাদ বিদ্যালয়ে পিয়নের চাকুরীর পাশাপাশি কোমলমতি শিশুদের দেখাশোনা করত। অত্র মামলার ভিকটিম নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। ভিকটিম আসামীকে মামা বলে ডাকত।

ভিকটিম প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করা কালীন সময় গত ০২/১০/২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকায় উক্ত বিদ্যালয়ের পিয়ন আসামী মোঃ আবু সাদাদ (৩৫) ভিকটিমকে ডেকে ৩য় শ্রেণী কক্ষে নিয়ে যায়। শ্রেণী কক্ষে নিয়ে আসামী মোঃ আবু সাদাদ (৩৫) ভিকটিমের পরিহিত হাফ প্যান্ট খুলে গামছা দ্বারা মুখ বেঁধে শ্রেণী কক্ষের বেঞ্চের উপর রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে উক্ত ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামীর কাছে উক্ত বিষয়টি জানতে চাইলে আসামী বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০,০০০/- (দশ হাজার) টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে নাটোর জেলার নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর হতে আসামী মোঃ আবু সাদাদ (৩৫) উপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার ০৮ অক্টোবর ২০২৩ তারিখ ভোর ০৪.১০ ঘটিকায় নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) গ্রাম হতে কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার এর নেতৃত্বে ০৫ ঘন্টার রুদ্ধশ্বাস একটি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময় নাটোর জেলার নলডাঙ্গা থানার মামলা নং-০২, তারিখ- ০৮/১০/২০২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(১) নাটোর জেলার নলডাঙ্গা থানার ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রধান এবং একমাত্র আসামী মোঃ আবু সাদাদ (৩৫), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- ধোপাপুকুর (গাঙ্গোইল পাড়া), থানা- নলডাঙ্গা, জেলা- নাটোর’কে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫, নাটোরের চলমান অভিযানে প্রাথমিক স্কুলের পিয়ন কতৃক ১ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার আসামী আবু সাদাদ’কে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (০৮ অক্টোবর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-08/10/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD