• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আড়ানীতে তুলার ব্যাপক চাষ কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ বাঁশখালীতে ৩ হেভিওয়েট প্রার্থীর লড়াই চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সকলের সহযোগিতা চান জেলা প্রশাসক বাংলাদেশের মানুষ পুরাতন রাজনীতি দেখতে চাই না — ডা. শফিকুর রহমান বেলকুচিতে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের সহধর্মিনী মোছাঃ শাহানাজ প্রাধান ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন সুনামগঞ্জে প্রবাসীর দাম্পত্য জীবনে ভয়াবহ ট্র্যাজেডি সিলেট রেঞ্জ ডিআইজির হাত থেকে সম্মাননা পেলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন–প্রেসক্লাব সমন্বয় জোরদার

প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Muntu Rahman / ১৫৩ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

তাহিরপুরে সম্প্রতি স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন- বানোয়াট মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে এলাকার সাধারণ নিরীহ মানুষ সহ ব্যবসায়ী সম্রাট তালুকদারকে হয়রানি করার প্রতিবাদে প্রতিবেদক রাজু আহমদ রমজানের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে শ্রীপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি জিয়াউর রহমান আখঞ্জি, ব্যবসায়ী শাহ আলম, কনকন মেম্বার, জুয়েল মিয়া, সুয়েব মিয়া, দুলাল মিয়া, হুমায়ুন আহমেদ, সুলেনুর মিয়া, সজল মিয়া প্রমুখ।
বক্তারা মানববন্ধনে বলেন, সাবেক শিক্ষক মরহুম বদরউদ্দিন তালুকদারকে নিয়ে প্রকাশিত সংবাদে যে অশ্রব্য ও অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে তা কোন সুষ্ঠু গণমাধ্যমের ভাষা হতে পারেনা। শিক্ষক বদরউদ্দিন একজন ভাল মানুষ ছিলেন। তিনি জীবিত থাকা অবস্থায় বিনা বেতনে ‘জনতা উচ্চ বিদ্যালয়ে বছরের পর বছর পাঠদান করেছেন। তার ঔরশজাত সন্তান সম্রাট ও তার ভাই খলিল তালুকদার ভাল মনের মানুষ। তারা নদী – হাওর ও সীমান্তে চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। প্রতিবেদক ব্যাক্তি আক্রোশে শান্তিপ্রিয় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এমন একটি মিথ্যা কাল্পনিক গল্প লিখেছেন। আমরা এই বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD