• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিশাল জনসভা।

Montu Rahman / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিশাল জনসভা।

দৌলতপুর প্রতিনিধি- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন যুবলীগ আয়োজিত একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ২৬ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা তিন ঘটিকার সময় কামালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় । পিয়ারপুর ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ড যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভা স্থলে যোগ দিয়ে জনসভা মাঠ জন সমুদ্রে পরিনত করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ তুহিদুল ইসলাম রবজেল, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক (সাবেক), সভাপতিত্বে ছিলেন মোঃ সোহেল রানা বুলবুল, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি, সহ উপজেলা ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ কে সুসংগঠিত করে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় এনে উন্নয়নের ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বক্তব্য আরো বলেন আওয়ামী সরকারের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বলেন এই সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুৎ, ও যোগাযোগের বিভিন্ন উন্নয়ন করেছেন, পুনরায় ক্ষমতায় আসলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি মোঃ বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তার বক্তব্য বলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। দেশের সকল নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলা করে জনগণের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এবং আওয়ামী লীগ সরকারের আমলে দৌলতপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা ছয়টার সময় উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ সোহেল রানা বুলবুল সমপনি বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD