• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

পাঁচবিবিতে গনসংযোগে যোগে ব্যস্ত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা

Muntu Rahman / ২১৪ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

আগামী ২১শে মে দ্বিতীয় ধাপে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে ২১শে এপ্রিল উপজেলা নির্বাচন অফিসে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা। আজ ২২ এপ্রিল সোমবার দুপুরে পাঁচবিবি রেল স্টেশন থেকে শুরু করে পাঁচবিবি বাজারের অভ্যন্তরে ৩০/৪০ জনের একটি মহিলা দলবল নিয়ে আরো জোরেসোরে নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যেতে দেখা যায় তার দলবলকে। ঘুরছেন বিভিন্ন দোকান,ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে। লিফলেট বিতরণের মাধ্যমে চাইছেন দোয়া ও আশীর্বাদ ।
জানা যায়,তিনি বর্তমানে উপজেলার বালিঘাটা (খাসবাগুড়ী) টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনদরদী নেতা মীর রেজাউল করিমের সহধর্মিনী। এছাড়াও তিনি জয়পুরহাট জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা বলেন,স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চাই। সমগ্র উপজেলায় ২ লক্ষাধিক ভোটার। সবার দ্বারে দ্বারে যাওয়া সম্ভব নয়। তাই এই ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি সকলের কাছে দোয়া আশীর্বাদ ও একটি করে ভোট প্রার্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD