• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

পশ্চিমবঙ্গের বহরমপুরের কবি সৌমেন্দু লাহিড়ী পেলেন সাহিত্যে “সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা”

Muntu Rahman / ২৯০ Time View
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

৮ মার্চ ২০২৪ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতির দফাহাটে অবস্থিত অরটম পাবলিক স্কুলে জনপ্রিয় “নতুন প্রহরী” পত্রিকা পরিচালিত উত্তর মুর্শিদাবাদ সাহিত্য ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের “২০ তম সাহিত্য সেতু ও গুণীজন সম্মাননা-২০২৪” সহ উৎসব সংখ্যা “জাগ্রত প্রহরী” পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত
হল। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কলকাতা থেকে দৈনিক প্রকাশিত প্রখ্যাত “দিনদর্পণ” পত্রিকার সাংস্কৃতিক সম্পাদক সাহিত্যিক আবু রাইহান।
এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি সৌমেন্দু
লাহিড়ী সহ কয়েকজনকে “সৈয়দ মুস্তাফা সিরাজ সম্মাননা” দেওয়া হয়।
উপস্থিত ছিলেন “নতুন প্রহরী” পত্রিকার সম্পাদক কবি মোফাক হোসেন, শিক্ষাবিদ জুলফিকার আলি, সহ দুই বাংলার কবি সাহিত্যিকগণ।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, কবি আব্দুস সালাম, কবি নাসির হোসেন, কবি মহম্মদ ইসমাইল, কবি মহম্মদ সানারুল ইসলাম, কবি অরবিন্দ সরকার, কবি সামিম ইসলাম প্রমুখ।
দুই বাংলার অসংখ্য কবি সাহিত্যিকবৃন্দের উপস্থিতি
অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে এবং কবিকন্ঠে কবিতা পাঠে মুখরিত হয়ে ওঠে উক্ত স্কুলের বিশাল অডিটোরিয়াম।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে
সাহিত্যে অবদানের জন্য দেওয়া হয় “সৈয়দ মুস্তফা সিরাজ সম্মাননা”।
সাংবাদিকতা, সম্পাদনা ও শিল্পে অবদানের জন্য দেওয়া হয়, ” দাদা ঠাকুর সম্মাননা”।
সমাজ সেবায় অবদানের জন্য দেওয়া হয়, “নাথুলাল দাস সম্মাননা”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD