• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

পত্নীতলায় ৯৪ কেজির কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

Muntu Rahman / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মরাডাঙ্গা এলাকায় বন বিভাগের পুরাতন আকাশমনি বাগানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হাচানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫০/২-এস থেকে প্রায় ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মূর্তিটি উদ্ধার করা হয়।

নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকারের পরীক্ষায় মূর্তিটি কষ্টি পাথরের বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়। মঙ্গলবার (৪ আগস্ট) প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের প্রতিনিধি সরেজমিনে পরীক্ষা করে মূর্তিটিকে ১১–১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টি পাথরের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্তে অবৈধ পারাপার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD