• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নড়াইলের পেড়লিতে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৩২৮ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের পেড়লী ইউনিয়ন এর পেড়লী গ্রামস্থ নড়াইলের পেড়লী বাজার ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (২৭ এপ্রিল) বিকালে উক্ত মতবিনিময় সভায় নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল। এছাড়া প্রনব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, নড়াইলের
কালিয়া থানা। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী তার বক্তব্যে বলেন, আগামী ৮ই মে কালিয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। যদি কোন পুলিশ সদস্য পক্ষপাতিত্ব করে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি এলাকাবাসীকে মানবাধিকার লঙ্ঘন হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে আহ্বান করেন। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, পেড়লী ক্যাম্প এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। আমরা চাই এলাকার সর্বস্তরের জনগণ একসঙ্গে বসবাস করবে। মানুষ তার নিজস্ব ব্যবসা বাণিজ্য, ঘেরে মাছ চাষ, গরু-ছাগল পালন করে স্বাধীনভাবে চলাফেরা করবে। অতঃপর কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন উপস্থিত সকল সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নড়াইলের পেড়লী ফাজেল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনমোহন বিশ্বাস; বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মহাবিদ্যালয় এর গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুমার রহমানসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারণ জনগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD