• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

নোবিপ্রবিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৯ আগস্ট

Muntu Rahman / ৫৪০ Time View
Update : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নোবিপ্রবিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ২৯ আগস্ট

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৯ আগস্ট শুরু হবে।

রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সচিব, ভর্তি কমিটি (২০২২-২৩) প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (অ. দা.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী বিষয়প্রাপ্ত হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভুক্ত অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে এবং যারা চূড়ান্ত মেধাতালিকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিষয়প্রাপ্ত (মেধাতালিকা ও কোটা) হয়েছে সেসকল শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৭-২৮ আগস্ট তারিখের মধ্যে সম্পন্ন হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চূড়ান্ত ভর্তির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.nstu.edu.bd) শিক্ষার্থীদের (বিষয়প্রাপ্ত) নিজ নিজ প্রোফাইলে লগইন করে প্রাথমিক ফি বাবদ ইতোপূর্বে জমাকৃত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বাদ দিয়ে বাকি ভর্তি ফি ২৮ আগস্ট তারিখ রাত ১১:৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে এবং আগামী ২৭-২৮ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। চূড়ান্তভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৯ আগস্ট তারিখ শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উক্ত সময়ে নির্ধারিত ফি জমা না করলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD