• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

নিহত পুলিশ সদস্য আমিরুলের কবরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

Muntu Rahman / ৩৬৭ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নিহত পুলিশ সদস্য আমিরুলের কবরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-জামায়াতের ডাকা মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নির্মমভাবে নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান দেশপ্রেমিক পুলিশ সদস্য শহীদ আমিরুল ইসলাম পারভেজের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি।

শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন নির্মিত কবরস্থানে সংগঠনের সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন এর নেতৃত্বে শহীদ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজিম উদ্দিন লিটন, ফিরোজ আহমেদ সুজন, শাহীন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা, মাহফুজুর রহমান, দপ্তর সমন্বয়ক মুহাম্মদ নূর আলম সরদার, সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মামুন চৌধুরী, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক আল ইমামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স বলেন, ‘গত ২৮ অক্টোবর আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্তৃক দেশপ্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।’

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের ফুটেজ অনুযায়ী স্পষ্ট দেখা যাচ্ছে, বিএনপির সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দেশপ্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। স্বাধীনতার ৫২ বছর পর রাজাকারদের সন্তানদের হাতে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে নৃশংস ভাবে জীবন দিতে হলো যা স্বাধীন বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের সন্ত্রাসীদেরকে এবার রাজপথে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা সমুচিত জবাব দিবে। প্রশাসনের নিকট আহবান, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজের হত্যাকারী বিএনপি সন্ত্রাসী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ হামলায় জড়িত ছাত্রদল-শিবিরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক দিতে হবে।’ অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে তিনি জানান৷

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘শহীদ পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজের হত্যাকারী এবং মদদদাতা সকল আসামী গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তিনি বলেন, ‘সরাসরি হামলায় জড়িত রাজাকারের সন্তান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। অবিলম্বে সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করতে হবে। অন্যথায় তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই বীর মুক্তিযোদ্ধা সন্তানরা তাকে কঠোরভাবে প্রতিহত করবে। আজকে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমরা শপথ নিয়েছি হত্যাকারী বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড দেশপ্রেমিক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজের পরিবারের পাশে থাকবে। সরকারের নিকট দাবি, অবিলম্বে শহীদ পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের স্ত্রীকে চাকুরী প্রদানসহ তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তার বীর মুক্তিযোদ্ধা পিতা অসুস্থ অবস্থায় ছেলে হারানোর শোকে আরো অসুস্থ হয়েছেন। তার পুরো পরিবার একমাত্র উপার্জনক্ষম ছেলে হারিয়ে আজ অসহায় কষ্টে দিনাতিপাত করছেন। এই অসহায় পরিবারকে দেখার দায়িত্ব সরকারকে নিতে হবে। আন্দোলনের নামে বারবার সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে বিএনপি-জামায়াতের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD