• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

নান্দাইলে ৫নং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত।।

Muntu Rahman / ৩৯৪ Time View
Update : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

নান্দাইলে ৫নং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত।।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল -স্টাফরিপোর্টার ঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১লা নভেম্বর) নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী মিলনায়তনে গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত তৃণমূল সভায় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য নৌকার বিজয় সুনিশ্চিত লক্ষ্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটিএম মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বাবুল, দেলোয়ার দিলু, গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পিয়ারুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন চঞ্চল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাদেক হোসেন ভুইয়া প্রমুখ।

এসময় গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১ লা নভেম্বর ২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD