• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকা বাসী আতংকিত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র মোট ৫৭ জন নেতা-কর্মী

Muntu Rahman / ২৭৬ Time View
Update : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র মোট ৫৭ জন নেতা-কর্মী

নওগাঁ প্রতিনিধি,

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ৫৭ জন নেতা-কর্মী।নওগাঁর সদর, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর মোট ৫৭ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান।
গত ২০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে নওগাঁ জেলা সদর উপজেলার ৩১ জন, মহাদেবপুর উপজেলার ৫ জন ও নিয়ামতপুর উপজেলার ২১ জন রয়েছেন বলে জানাগেছে।

গত ২৮ অক্টোবর ঢাকার সমাবেশের পর ২৯ অক্টোবর নওগাঁর নেতা-কর্মীদের আটক করে ২৯ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলায় ও মহাদেবপুর এর নেতা-কর্মীদের গত বছর ২২ নভেম্বর দায়ের করা নাশকতা মামলায় এবং নিয়ামতপুর এর নেতা-কর্মীদের অপর একটি নাশকাতা মামলায় গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD