• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

Muntu Rahman / ২১১ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: গোলাম মওলা। জেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ বিআরটিএ সার্কেল এর আয়োজন করে। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বাস ও ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে অডিটোরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এহসানুর রহমান ভূইয়া, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবে সভাপতি কায়েস উদ্দিন, বাস পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সৈয়দ মুসতবা কালিমি বাবু, ট্রাক পরিবহন মালকি গ্রুপের সভাপতি সালাউদ্দিন খান টিপু ও নিরাপদ সড়ক চাই জেলা সংগঠনের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD