• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে ১৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Muntu Rahman / ২৯ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধিঃ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশে ফতেপুর হতে হাঁপানিয়া পর্যন্ত ৭ কিলোমিটার খালের দুই ধারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় উপকারভোগী ও সংস্থার সদস্যদের অংশগ্রহণে এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রায় ১৪ হাজার ফলজ, বনজ, ওষুধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকের সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচীর ৫ বছরের ২৫কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আমাদের সবাইকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টু, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় উপকারভোগী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাহমুদুন নবী বেলাল বলেন খালের দুই পাড়ে রোপণকৃত ১৪ হাজার গাছের চারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সদস্য ও উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD