• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকা বাসী আতংকিত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণে টাপেন্টাডল উদ্ধার

Muntu Rahman / ২৬৯ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি দেশীয় তৈরি রিবালবার দুই রাউন্ড গুলি ও ১৬০০ পিচ টাপেন্টাডল উদ্ধার হয়েছে।

৩০ ডিসেম্বর রাতভর অভিযান চালিয়ে উপজেলা সাহাপুর ও জয়ভোগা এলাকা থেকে রিবালবার, গুলি ও ১৬০০ পিচ টাপেন্টাডল উদ্ধার হয়। এ সময় একজন কে আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তি হলেন জয়ভোগা গ্রামের রবজেলের স্ত্রী আম্বিয়া খাতুন (৩৮)।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, আমার নেতৃত্ব ও পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসান এ সার্বিক সহযোগীতায় সঙ্গীয় অফিসার এস আই সেলিম রেজা, এস আই সাব্বির হোসেন, এ এস আই আলামিন থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে রাত অনুমানিক ৭ টার পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার জয়ভোগা গ্রামের রবজেলের বাড়িতে ক্রয় বিক্রয়ের জন্য বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ টাপেন্টাডল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৬০০ পিচ টাপেন্টাডল সহ আম্বিয়া খাতুনকে আটক করা হয় ও রাত অনুমানিক ৮ টার পরে উপজেলার সাহাপুর গ্রামের আব্দুর সাত্তারের ছেলে উজ্জল হোসেনের বাড়ির পিছনের কলা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিবালবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পৃথক বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এবং আম্বিয়া খাতুন কে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় তিনি আর বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৌলতপুর থানা পুলিশ কাজ করে চলেছে কিছু অসাধু ব্যক্তিকে অবৈধ সুবিধা না দেওয়ায় থানা পুলিশের নামে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD