• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

দৌলতপুর থানা পুলিশের চৌকস অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক।

Montu Rahman / ৩৯৫ Time View
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুর থানা পুলিশের চৌকস অভিযানে অস্ত্র ও গুলিসহ মাদক ব্যবসায়ী আটক।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড শর্টগানের গুলিসহ প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত হাজিতুল্লাহ মন্ডলের ছেলে মোঃ নাটক মন্ডল(৪৫) নামের এক অস্ত্রধারী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নির্দেশ চৌকস পুলিশ অফিসার এস আই মোঃমাসুম বিল্লাহ এর নেতৃত্বে অভিযানিক দল তাং-২৬/০৯/২৩ইং রাত্র ০১.০০ ঘটিকার সময়
দৌলতপুর থানার আদাবাড়িয়া গ্রামের উজ্জলের ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ,০২ রাউন্ড গুলি সহ আটক করেন। গ্রেফতার কৃত মোঃ নাটক মন্ডলের বিরুদ্ধে পূর্বের ৮টির অধিক মাদক ও অস্ত্র মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানা গেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোমবার রাতে দৌলতপুর থানার এস আই মাছুম বিল্লাহ, এস আই শামীম, এস আই জামাল হোসেন, এ এস আই নজরুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমানিক ১২টার পরে জানতে পারে আদাবাড়ী ইউনিয়নের আদাবাড়ীয়া মাঠের উজ্জলের ইট ভাটার সামনে একদল অস্ত্র ও মাদক ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড শটগানের গুলিসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

এ বিষয়ে দৌলতপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD