• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

দৌলতপুর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

Muntu Rahman / ৫৪৯ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

দৌলতপুর আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুরে বোয়ালিয়া, আড়িয়া, খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যৌথ আয়োজনে বড়গাংদিয়া কলেজ মাঠে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মির উপস্থিতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৪ টার সময় বোয়ালীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমাদুল কবির রিপনের সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।

 

এসময় আর উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বোয়ালিয়া ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসেম উদ্দিন হাসু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজ, পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা বুলবুল, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন, আক্তার হোসেন মেম্বার প্রমুখ।

প্রধান অতিথি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জামায়াত-বিএনপি যে নাশকতা করার চেষ্টা করছে তারা দাঁত ভাঙ্গা জবাব দিতে দৌলতপুর উপজেলা যুবলীগ মাঠে থাকবে। নাশকতা করলে তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এই যুবলীগ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD