• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

দৌলতপুরে ৮ পরিবারের জমি দখল করে কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হলুদবাড়ি গ্রামে অন্যদের জমি দখল করে নাসির গ্রুপকে রাস্তা হিসেবে লিজ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে জমির মালিক সহ এলাকাবাসী।

সোমবার (১৯ ফেব্রয়ারি) বিকেল ৬ ঘটিকার সময় আল্লারদর্গা হলুদবাড়ি গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আল্লারদর্গা বাজার কমিটির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মানিকের সভাপতিত্বে কয়েকশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে মঞ্জরুল হক মানিক বলেন, লিজ দিয়েছে আলতাফ হোসেন আর নিয়েছে বিড়ি ফ্যক্টরির ফারুক সাহেব। জমির মূল মালিক পাকু, রঞ্জিত, তনজিত, মোক্তার, মসলেম, স্বপন, আলীরাজ আর রশিদের জমি। সে(আলতাফ) এই জমির মালিক না, সে এই জমি নিজের বলে লিজ দিয়ে টাকা নিয়ে চলে গিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

জমির মালিক রঞ্জিতের ছেলে বুলবুল ও মসলেম উদ্দিনের ছেলে সুজন আলী বলেন, আমরা ৪-৫ টা ফ্যামিলি আছি, এই জমি আমাদের। আলতাফ ভাই কিভাবে আমাদের জমি ফ্যাক্টরির কাছে লিজ দিয়ে টাকা নিয়ে ঢাকায় চলে গেল। আমরা এর বিচার চাই, কিভাবে অন্যের জমি সে লিজ দিয়ে চলে যায়। এই ঘটনার তদন্ত করে সঠিক বিচার চাই।

এ ব্যপারে আলতাফ হোসেনের বক্তব্য নিতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এমনকি মোবাইলে ম্যাসেজ করলেও তিনি সাড়া দেননি।

নাসির গ্রুপের কর্মকর্তা ফারুক হোসেনের বক্তব্য নিতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পরেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD