• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় বটিয়াঘাটায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বটিয়াঘাটায় এজি চার্জ আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার’র উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১ নং জাহাঙ্গীরনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা তরুণ আইনজীবী এডভোকেট মহিউদ্দিন নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক পাঁচশত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ গ্রেফতার ২ র‍্যাব ১০ এর অভিযানে মাদক দেশীয় অস্ত্র ও ককলেট উদ্ধার গ্রেফতার দুই নওগাঁয়ে গোয়েন্দা সংস্থা মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযানে ১০ নিষিদ্ধ ফেনসিডিল জব্দ তিন আসামি গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বিরুমদী গ্রামে ১৭০০ পিস ইয়াবাসহ স্বপন দত্ত আটক সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯শ্রমিকের মৃত্য।।ইয়ার্ডের ভিতর উত্তেজিত এলাকাবাসীর ভাংচুর

দৌলতপুরে যুবলীগ সভাপতি টোকেন চৌধুরীর মতবিনিময় সভা

Muntu Rahman / ৪৫১ Time View
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

দৌলতপুরে যুবলীগ সভাপতি টোকেন চৌধুরীর মতবিনিময় সভা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর তার নিজ ইউনিয়ন হোগলবাড়িয়াতে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে হোগলবাড়িয়া ইউনিয়নের মঈনউদ্দীন বিশ্বাস স্কুল মাঠে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে এ মতবিনিময় সভা করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সভাপতি টোকেন চৌধুরী বলেন, আমার পরিবার এই হোগলবাড়িয়া ইউনিয়নের মানুষের বিপদে-আপদে পাশে ছিল। চেষ্টা করেছি সকল ভালো কাজে আপনাদের পাশে থাকার। তিনি আরও বলেন, আগামী নির্বাচন সহ বিভিন্ন পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি। এসময় উপস্থিত জনগণ হাত উঁচিয়ে তার কথায় সমর্থন দিয়ে চৌধুরী পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় হোগলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বংশের প্রায় ৪ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১(দৌলতপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তরুণ ও যুবকদের মধ্যে ব্যপক জনপ্রিয় এই যুবনেতা প্রতিদিন চষে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন গ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD