• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা ও বাড়িঘর ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে

Yeasir Arafat Mifta / ২৬৩ Time View
Update : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

আলী হোসেন কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চিলমারী বাজুমারা খা পাঠা গ্রামের মফিজ উদ্দিন ব্যপারির ছেলে পারভেজের বাড়িঘর লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে।

গত ২৭ ডিসেম্বর এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।

এ বিষয়ে মফিজ উদ্দিন ব্যপারি ও পারভেজ হোসেন বলেন, প্রতিবেশী সুজাত শেখের সাথে দির্ঘ দিন যাবত বিরোধ থাকায় শত্রুতা চলিয়া আসিতেছে। যাহার কারণে আমাকে সহ আমার
পরিবারের লোকজনদের খুন জখমের হুমকি ধামকি দিতে থাকে। গত ২৭ ডিসেম্বর বেলা
অনুমান ১১ ঘটিকার সময় হাতে লাঠি লোহার রড হাসুয়া রামদা লইয়া বেআইনী
ভাবে আমার বসত বাড়ির ভিতর অনধিকার প্রবেশ করতঃ সুজাত শেখ এর হুকুমে সকলে আমার বসত বাড়ির ঘরের দরজা জানালা, রান্না ঘর, গোয়াল সহ ভাংচুর করিয়া অনুমান
৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করে। সেই সময় আমি বাধা দিতে গেলে সকলে আমাকে
এলোপাতাড়ী ভাবে লাঠি সোটা দিয়া মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম করে। জাহিদ আমার বসত ঘরে প্রবেশ করিয়া আমার তোষকের নিচে থাকা নগদ ৬৫,০০০/- টাকা বাহির করিয়া নেয়। বিথিয়ারা খাতুন আমার গলায় থাকা আটআনা
ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৪০,০০০/- টাকা কাডিয়া নেয়। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি তদন্ত করে বিচার দাবি করছি।

এ বিষয়ে সুজাত শেখের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD