• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

তাহিরপুরে আগুনে পুড়ল ৯ দোকান

Muntu Rahman / ২৫২ Time View
Update : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্টাপ রিপোর্টার::

সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়টি দোকানঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বাংলাবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের অর্ধ কোটির টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুনের খবর শুনে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া ও সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, পুড়ে যাওয়া নয়টি দোকানকোঠার মধ্যে মুদি, চা স্টল, ধান ও বাদামের গুদাম এবং কাঠের দোকান ছিল। শুরুতে চায়ের স্টলে আগুন লাগে। পরে স্টলের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছুটে আসে। একপর্যায়ে গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, আগুনে নয়টি দোকানঘর একেবারে পুড়ে গেছে। ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD