• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় বিসমিল্লাহ ফার্নিচার’র গোডাউন ঘর ভাংচুর ও লুটপাট। থানায় লিখিত অভিযোগ দায়ের ব্যানার-লিফলেটে নিজেকে ‘অধ্যাপক’ দাবি জামায়াত প্রার্থীর, বাস্তবে সহকারী অধ্যাপক কালিয়াকৈর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থনে লিফলেট বিতরণে ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের গোমস্তাপুরে র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ কালিয়াকৈরে বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ঢল,, কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত মান্দায় জামায়াত প্রার্থী আব্দুর রাকিবের উন্নয়ন ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক———— নূরুল ইসলাম বুলবুল আইন সুরক্ষা ফাউন্ডেশন (আসুফ) রাজশাহী বিভাগীয় কমিটির সকল কার্যক্রম স্থগিত ও সকলের আইডি কার্ড বাতিল

তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ১৯১ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার 

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট টু তাহিরপুর সদর রাস্তার পাতারগাঁও নামক স্থানে স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট অবৈধভাবে মাটি বাঁধ দিয়ে পানি আটকিয়ে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জনসাধারণের কাছ থেকে চাদাঁ নেয়ার প্রতিবাদে এবং ওই অবৈধ বাধঁ কেটে দিয়ে পানি অপসারণ করে ওই রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ জনগণকে চাদাঁবাজদের কর্তৃক হয়রানির বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।

আজ ২৯ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের কালি বাড়ি রোডে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন করেন তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, এখন শুকনো মৌসম তাহিরপুর বাদাঘাট রাস্তার পানি সড়ে গিয়ে বর্তমানে শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী চাদাঁবাজ সিন্ডিকেট পাতারগাঁও নামক স্থানে ওই রাস্তার দুই পাশে মাটি দিয়ে অবৈধভাবে বাধঁ দিয়ে মধ্য খানে পানি রাখে দেয়। ওই রাস্তা দিয়ে যাতায়াতর জনসাধারণ যাতে নৌকা যোগে ওই স্থান পারাপার হতে হয়। ওই সুবিধা কাজে লাগিয়ে ওই চাদাঁবাজ সিন্ডিকেট চক্রটি প্রতি মোটরসাইকেল ২০ টাকা ও প্রতি জন মানুষের কাছ থেকে ১০ টাকা চাদাঁ হাতিয়ে নিচ্ছে। মানববন্ধনে বক্তারা আরও বলেন, তাহিরপুর বাদাঘাট রাস্তার পাতারগাঁও নামক স্থানে ওই চক্রটি যে অবৈধভাবে মাটি দিয়ে বাধঁ দিয়েছে তা কেটে দিলেই পানি সড়ে গিয়ে রাস্তাটি সম্পন্ন শুকিয়ে যাবে। কিন্তু তারা তাদের চাদাঁবাজি চালিয়ে যাওয়ার জন্য এখনো ওই স্থানে মাটির বাধঁ দিয়ে পানি আটকিয়ে রাখে রাস্তার মধ্যখানে। তাই অতি দ্রুত পাতারগাঁও নামক স্থানে অবৈ বাধঁ কেটে দিয়ে সাধারণ জনগণকে ওই চাদাঁবাজদের হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য তাহিরপুর উপজেলা সচেতন নাগরিক সমাজ জোর দাবি জানিয়েছেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাহিরপুর উপজেলা প্রশাসনের কাছে।

এ সময় বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম রোকন, মোশাররফ হোসেন, নবী হোসেন, আসিক মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD