• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কটিয়াদীতে বিশ্ব রক্তদাতা দিবস উদ্‌যাপন: দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ও উপহার সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার কিশোরগঞ্জে রোগীর স্বজনকে আটকে মারধরের অভিযোগ ডা.মৌ-এর বিরুদ্ধে; ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন! তাহিরপুরে ৫২ পিস ইয়াবাসহ ১ ব্যবসায়ী আটক কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

ডিবি পুলিশের অভিযানে লালবাগে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার’ মটরসাইকেল’সহ ২ মাদক কারবারি গ্রেফতার

Muntu Rahman / ৪৪০ Time View
Update : বুধবার, ২ আগস্ট, ২০২৩

ডিবি পুলিশের অভিযানে লালবাগে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার’ মটরসাইকেল’সহ ২ মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজধানীর কোতয়ালী থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-লালবাগ বিভাগ।

অভিযানে গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- ১/ মোঃ হেফজোর রহমান ওরফে পিংকন রানা ওরফে বাবু, ২/ মোঃ সাকিব হোসেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত-রাত ৮:১০ ঘটিকায় কোতয়ালী থানার নবাব সিরাজউদ্দৌলা পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা-লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ বিষয়ে গোয়েন্দা-লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম-বার, পিপিএম জানান, কোতয়ালী থানার নবাব সিরাজউদ্দৌলা পার্ক (জিন্দাবাহার পার্ক) এর সামনে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।

উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিদের গ্রেফতারের বিষয়টি আজ বুধবার (০২-আগষ্ট ২০২৩ ইং) তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-02/08/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD