• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

ছয়টিতে পরোয়ানা, একটিতে সাজা—অবশেষে পুলিশের হাতে গ্রেফতার আসামী

Muntu Rahman / ১৯৯ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নাজমুল হক, নওগাঁঃ

সাতটি(৭) জি,আর, মামলা মাথায় নিয়ে দীর্ঘ পাঁচ(৫) বছর পালিয়ে থেকে অবশেষে মহাদেবপুর থানা পুলিশের হাতে মোঃ সোহেল রানা (২৮) নামে এক পলাতক আসামি ধরা পড়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) মহাদেবপুর উপজেলার চকরাজা এলাকা থেকে ধরা পড়ে ওই আসামি।
মোঃ সোহেল রানা উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়নের চক রাজা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোঃ সোহেল রানার বিরুদ্ধে মহাদেবপুর থানায় ছয়টি (৬) জি,আর মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া অপর একটি জি,আর মামলায় সাজা ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সাজা হয়েছে। ছয়টি(৬) মামলায় সে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাদেবপুর থানার, নওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোঃ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমীন বলেন,  চক রাজা থেকে সোহেল রানা নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার করা ওই আসামির দীর্ঘ পাঁচ(৫) বছর যাবত পলাতক ছিলো তার বিরুদ্ধে বর্তমানে ৬টি মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD