• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে শিক্ষকের ৩ বছরের কারাদণ্ড

Muntu Rahman / ২৯০ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে শিক্ষকের ৩ বছরের কারাদণ্ড

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: নওগাঁর সাপাহারে মাদরাসা ছাত্রীকে যৌনহয়রানি করায় আব্দুস সালাম (৩৮) নামে এক শিক্ষককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

রোববার (২৯ অক্টোবর, ২০২৩ ইং) দুপুরের দিকে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৪ নভেম্বর মাদরাসার ছাত্রীরা যোহরের নামাজ আদায় করতে গেলে ভুক্তভোগী ওই ছাত্রীকে একা পেয়ে শিক্ষক আব্দুস সালাম পড়নের লুঙ্গি খুলে খারাপ অঙ্গ ভঙ্গি করেন। এমনকি এক পর্যায়ে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। ভুক্তভোগী ছাত্রীর বাবা সাপাহার থানায় অভিযোগ করলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মনিরুল ইসলাম তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ২২ অক্টোবর উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক শুনে রোববার মামলাটির রায়ের জন্য দিন ধার্য করেন। এসময় অভিযুক্ত শিক্ষককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার।

আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মকবুল হোসেন ও আসামী পক্ষে আইনজীবী আবু জাইদ মো. রফিকুল আলম মামলাটি পরিচালনা করেছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

RUHUL AMIN, DHAKA-29/10/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD