• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত স্বাধীনতাবিরোধী অপশক্তিকদের বিতাড়িত করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহবান- আমিরুল ইসলাম খান আলিম। বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে ———-হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা মন্টু সভাপতি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত

Muntu Rahman / ১৩৯ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে জ্যেষ্ঠ সাংবাদিক মনিরুল ইসলাম বাদল, সহ-সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল্লাহ রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, নয়া দিগন্তের মো. মিজানুর রহমান কুটু, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুবুর রহমান মিন্টু, আমার সংবাদের আজিজুর রহমান শিশির নির্বাচিত হয়েছেন।
গোলাম মোস্তফা মন্টু নবমবারের মতো প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। আর প্রথমবারের মতো দায়িত্ব পেলেন তরুণ সাংবাদিক ফয়সাল মাহমুদ। আগামী দুই বছর (২০২৪-২০২৬) এই কমিটি দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত হওয়ার যৌথ বিবৃতিতে গোলাম মোস্তফা মন্টু ও ফয়সাল মাহমুদ বলেছেন, সাংবাদিকতায় সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD