• বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
অবৈধ বালু উত্তোলন ও মাদক রোধে কঠোর অবস্থানে পুলিশ শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী যশোরে আফিয়ার নতুন ঘর

কোটালীপাড়ায় বাড়ির সিমানাকে কেন্দ্র করে কবরের প্রাচীর ভাংচুর

Muntu Rahman / ৪৯৪ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

কোটালীপাড়ায় বাড়ির সিমানাকে কেন্দ্র করে কবরের প্রাচীর ভাংচুর

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অতর্কিত হামলা চালিয়ে কবরের প্রাচীর ভাংচুর করা হয়েছে। এঘটনায় শুক্রবার মরহুম নেছারউদ্দিন খন্দকারের ছেলে সেলিম খন্দকার বাদি হয়ে ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মধ্য নারিকেল বাড়ী গ্রামের খন্দকার বাড়ী এ ঘটনা ঘটে। মরহুম নেছারউদ্দিন খন্দকারের ছেলে মোকলেচ খন্দকার বলেন, আমরা বাড়ি না থাকার সুযোগে বৃহস্পতিবার বিকেলে আমাদের একই গ্রামের উশৃঙ্খল আবুল কালাম খন্দকার ৫৫,জিয়াদুল খন্দকার ২৩,আলোম খন্দকার ৫০,মিন্টু খন্দকার ৪৫, তাদের দল বল নিয়ে হঠাৎ করে সতের বৎসর আগে মারা যাওয়া নেছারউদ্দিন খন্দকারের পাকা কবরের প্রাচীরের উপর হামলা চালিয়ে কবরের প্রাচীর ভাংচুর করে।এসময় তারা বাড়ির মহিলাদের হুমকি ধমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে সেলিম খন্দকার বাদি হয়ে ৭ জনকে আসামী করে কোটালীপাড়া থানার একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মিন্টু খন্দকার শিকার করে বলেন, আমাদের জায়গায় কবরটি পাকা করার কারনে আমরা ভাঙচুর করেছি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান জানান কবর ভাংচুর করার একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD