• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

কোটালীপাড়ায় মানবতার দেয়াল উদ্বোধন

Zakir Hossain Mithun / ৫৪২ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

কোটালীপাড়ায় মানবতার দেয়াল উদ্বোধন

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

মানুষ মানুষের জন্য শুধু একটু সহানুভূতি-মানুষ কি পেতে পারে না ও বন্ধু’ ভূপেন হাজারিকার কণ্ঠে সেই বিখ্যাত গানের কথায় রূপ দিয়েছে জ্ঞানের আলো পাঠাগার ‘মানবতার দেয়াল’ নির্মাণ করে সাড়া ফেলেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে।

শৈত্য প্রবাহে যখন কাঁপছে দেশ। দুর্ভোগে এলাকার ছিন্নমূলের মানুষ, ঠিক সেই সময়ে কোটালীপাড়া উপজেলা গেটের পাশেই জনসম্মুখে উন্মুক্তস্থানে দেয়ালে লেখা হয়েছে জ্ঞানের আলো পাঠাগার ‘মানবতার দেয়াল’। এক পাশে লেখা হয়েছে আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান। এসব বস্ত্র মনের আনন্দে নিয়ে যাচ্ছে পথচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা। অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপকার করতে পারায় খুশি জ্ঞানের আলো পাঠাগার ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এমন ধরনের পোশাক কেনার সমর্থ নেই আমাদের। কোন টাকা ছাড়াই রাস্তার ধারে খোলামনে পছন্দের পোশাক নিতে পেরে আমরা খুশি।

সোমবার (১৬জানুয়ারি ) সকাল ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ফিতা কেটে মানবতার দেয়ালটি উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া কৃষি কর্মকর্তা নিটুল রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম , জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল , সমাজ সেবক ফিরোজ শেখ প্রমুখ।#

১৬.০১.২৩ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD