• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

কুষ্টিয়ায় সাংবাদিকের ২ লাখ টাকার ফলজ, বনজবৃক্ষসহ সব্জি বাগান কেটে ফেলেছে এলাকার দূর্বৃত্তরা

Muntu Rahman / ৫১৭ Time View
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩

কুষ্টিয়ায় সাংবাদিকের ২ লাখ টাকার ফলজ, বনজবৃক্ষসহ সব্জি বাগান কেটে ফেলেছে এলাকার দূর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি ॥

কুষ্টিয়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের জমির উপর লাগানো মূল্যবান ফলজ, বনজবৃক্ষ, শাকসব্জি বাগান কেটে ফেলেছে এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী দূর্বৃত্তরা। শুধু ওই সমস্ত মূল্যবান বাগান ধ্বংস করেই ক্ষ্যান্ত হয়নি তারা ৫ ফুট উচু ২’শ ফুট ষ্টিল তারের নেট খুলে নিয়ে গেছে সেই সাথে টিউবওয়েল খুলে নিয়ে পালিয়ে যায়। যাবার সময় সীমানা পিলার ও সিমেন্টের খুটি ভাংচুর করে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকা। এ ব্যাপারে নজরুল ইসলাম মুকুল কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিক নজজরুল ইসলাম মুকুল জানায়, তার বাড়ীর পাশে কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মধ্যপাড়ায় ৭শতক জমি জেলা প্রশাসন থেকে ১৯৮৪ সালে লীজ নিয়ে এ যাবত ভোগ দখলে আছে। এর মধ্যে চলতি বছরে মার্চ মাসের দিকে ওই জমির পাশে প্রায় ৩ কাঠা জমি খরিদ করে ভোগ দখল করছে। এই জমির উপর আম, কাঠাল, আমড়া, বেল, করমচা, পেঁপে গাছ লাগিয়েছে। এ ছাড়া লাউ, চাল কুমড়া, ঝিঙা, বেগুনসহ শাকসব্জি রোপন করে আসছে। যাতে এই বাগান করে ফসল জন্মাতে না পারে হিংসায় জ¦লে উঠে জমির পাশের বাড়ীর পরিবার। শুরু করে নানা প্রকারের ক্ষতি করার। ছাগল দিয়ে ওই সব গাছগাছালি খাইয়ে দেয়া শুরু করে। এক পর্যায় সাংবাদিক তাদেরকে বহুবার শর্তক করে তাতে কাজ হয়না। ১৯ জুলাই সকাল ৯টার দিকে সাংবাদিকের ছেলে ও ছেলের স্ত্রী বাগান থেকে শব্জি আনতে গেলে ঘটনার সাথে জড়িত প্রতিবেশী দুই মহিলা তাদেরকে হত্যার সহ নানা প্রকারের হুমকী দেয়। এ ব্যাপারে গত ১৯ জুলাই কুষ্টিয়া মডেল থানায় ওই দৃই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগও দেন মুকুল। থানা থেকে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে যায় এবং তার প্রমানও পান। এতে করে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং এলাকার প্রভাবশালী সন্ত্রাসীদের সহযোগীতায় ২১ জুলাই ভোরে তার জমির উপর থাকা সমস্ত গাছগাছালি, শব্জিবাগানসহ সব কিছু কেটে লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD