• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

কুষ্টিয়ার দুই সংসদ সদস্যের সঙ্গে ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Muntu Rahman / ২৪০ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি 

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ও কামারুল আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
    রাজধানীর বিটিএমসি ভবনে উভয় সংসদ সদস্যকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ হোসেন রাজু, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্ণেল ডাঃ জহিরুল হোসেন নোভেল, কানাডা প্রবাসী আলিম আল রাজী বাবু, বিটিভির সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল ও ডাঃ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
    ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ পৃথকভাবে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
    কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ভেড়ামারায় গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও শিশুপার্ক নির্মাণসহ বেশকিছু উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে ভেড়ামারা সমিতির সহযোগিতা কামনা করেন।
    কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন জানান, ভেড়ামারা উপজেলার দীর্ঘদিনের সমস্যাগুলোকে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সমাধান করা হবে।
    আগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার, নারায়ণগঞ্জের মদনপুরে ‘শাইরা গার্ডেন রিসোর্ট’ এ ভেড়ামারা সমিতি, ঢাকা’র “ফ্যামিলি ডে” অনুষ্ঠানে উভয় সংসদ সদস্য যোগ দেবেন বলেও জানান ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD