• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

কুষ্টিয়ার খাজা নগরের বেশ কয়েকটি চালকলে অভিযান! অর্থদন্ড আদায়

Muntu Rahman / ২৭৩ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

কুষ্টিয়ার খাজা নগরের বেশ কয়েকটি চালকলে অভিযান! অর্থদন্ড আদায়

ভেড়ামারা প্রতিনিধি –
বাজার নিয়ন্ত্রণে মিনিকেট চালের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় ধান-চাল বাড়তি মজুদের প্রমাণ না মিললেও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে।

দেশের বৃহত্তম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজা নগরের বেশ কয়েকটি চালকলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওজনে জালিয়াতি ও অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি অটো রাইস মিলের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেশ অ্যাগ্রোর মালিক আবদুল খালেককে ২৫ হাজার ও গোল্ডেন রাইচ মিল মালিক আনিসুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা জানান, কোনো মিলেই বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে চাল বিক্রির প্রমাণ পাননি তিনি। এ ছাড়া ধান ও চালের অস্বাভাবিক মজুদও পাওয়া যায়নি। তবে ওজনে কম পাওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD