• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

কুমারখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত সকল প্রশ্নের জবাব এই এলাকার মানুষের কাছে দিয়ে গেলাম : এমপি জর্জ

Muntu Rahman / ৪১০ Time View
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কুমারখালীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
সকল প্রশ্নের জবাব এই এলাকার মানুষের কাছে দিয়ে গেলাম : এমপি সেলিম আল জর্জ

বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৪জুলাই) সোমবার বিকেল ৫ টার সময় চরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর নেতৃত্বে বিশাল এক শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সময় এমপি সেলিম আলতাফ জর্জ তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচন কে’ উপলক্ষ করে দেশ- বিদেশে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আবারো ১৫ আগষ্ট বা ২১ আগষ্ট এর মতো জঘন্য ঘটনা, ঘটানোর চেষ্টা চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই অঞ্চলের আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের সময় এসেছে এর দাঁতভাঙা জবাব দেওয়ার। তিনি এই সময় অশ্রুসিদ্ধ কন্ঠে আরো বলেন, সবাই কে অনুরোধ করে বলে যেতে চাই, যে যাই বলুক আমার বিরুদ্ধে। তাদের মুখের কথা তাদের কাছে থাকুক। সমস্ত প্রশ্নের জবাব এই কুমারখালী – খোকসা মানুষের কাছে কাছে দিয়ে গেলাম।

আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আজিজুল হক আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রধান বক্তা ছিলেন , জেলা সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দীপ সহ সমাবেশে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD