• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকা বাসী আতংকিত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কবিতা: মায়া

Muntu Rahman / ৬৭৯ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ রহমত আলী

সুখের সাথে দুঃখ খুঁজে চলা,
প্রেমের সাথে বিরহ পুষে রাখা।
চোখের ইশারায় প্রেম নিবেদন,
পঙ্গু ভালোবাসার অদৃশ্য দৌড়।
মনের ব্যাকুল বকুল ফুটিতেই
সুরভিত ভালোবাসার পাওনায়
আকুল সাধনায় প্রেমের বাসনা,
পেয়ে হারানোর বেদনায় অমর
এক গোলাপ ডায়েরির পাতায়
আনন্দ বিধুর কান্নার সুখ স্মৃতি।
দুঃখের মাঝে সুখের সন্ধান করি,
স্বার্থকতা যার দুঃখের অশ্রু মুছে।
প্রেমপত্র পদতলে যে যায় ফেলে,
তাকেই ভালোবাসতে চোখ খুঁজে।
সুখের কাহিনী,দুঃখী মন শুনে হাসে,
বিশেষ জনের আসল দুঃখের অনল,
কান্নাটা পুরাতন,নব-নূতন অশ্রুজল।
যার লাগি জাগে আজও আঁখি,
কার প্রেমে মজিলে অবুঝ পাখি।
মিছে মায়ার বাঁধনে মন উদাসী,
আজ ধূসর ভালোবাসা একা সাথী,
জানি সে তো মরীচিকা প্রেম বৈকি।


আপনার মতামত লিখুন :

One response to “কবিতা: মায়া”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD