• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতি সারোয়ার ও সেক্রেটারি জুনায়েদ

Muntu Rahman / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এ.এস.এম হামিদ হাসান

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সাথীদের গোপন ভোটের ভিত্তিতে মো. সারোয়ার হোসেন সভাপতি এবং মাহমুদুল হাসান জুনায়েদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে গত ১৯ জুলাই কটিয়াদী উপজেলা শাখার কার্যালয়ে সাথীদের অংশগ্রহণে এক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি আবু আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি আলী হোসেন রনি কাউছার ও হাসান আল মামুন, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ারদার, জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, জেলা সাহিত্য সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক এমদাদুল হক এবং কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি জামাল উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি মুজাহিদ বিল্লাহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি পূর্ববর্তী উপজেলা সভাপতি সিয়াম হোসেনকে জেলা জনশক্তি হিসেবে ঘোষণা করেন এবং সাথীদের গোপন ভোটে নির্বাচিত নতুন সভাপতি ও সেক্রেটারির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি মো. সারোয়ার হোসেন কটিয়াদী উপজেলার ফেকামারা কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি মাহমুদুল হাসান জুনায়েদ কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
নবনির্বাচিত নেতারা সংগঠনের আদর্শিক, শিক্ষা, দাওয়াহ ও সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশের শেষপর্যায়ে নবনির্বাচিত সভাপতি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সাথী সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD