• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান দৌলতপুরে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ উদ্বোধন, এক গোলে আমদহের জয়

একরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে নান্দাইলের ফসলি জমি।। দিশেহারা কৃষক

Zakir Hossain Mithun / ৩৯৯ Time View
Update : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

একরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে
নান্দাইলের ফসলি জমি।। দিশেহারা কৃষক

স্টাফরিপোর্টার ঃমোঃশহিদুল ইসলাম পিয়ারুল : ময়মনসিংহের নান্দাইলে একরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন ফসলি জমি। বৃহস্পতিবার দিবাগত রাতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে নান্দাইল উপজেলার শত শত হেক্টর ফসলি জমি পানির নীচে তলিয়ে গেছে। অর্থ ও পরিশ্রম ব্যায় করে আমন আাবাদ করেছিল কৃষাণ- কৃষাণীরা। কিন্তু বৃষ্টির পানিতে ফসলি জমি নষ্ট হয়ে যাওয়া দিশেহারা হয়ে পড়েছে কৃষক। পাশাপাশি মৎস্য চাষকৃত ডোবা ও পুকুরের পাড় ডুবে মাছ বেরিয়ে যাওয়ায় হতাশায় ভোগছে মৎস্য চাষীরা। বিশেষ করে নান্দাইল উপজেলার গাংগাইল, রাজগাতী, মুসুল্লি, খারুয়া, সিংরইল ইউনিয়ন সহ সবকটি ইউনিয়নের আমন আবাদ এখন পানির নীচে। এদিকে পানি বৃদ্ধির কারণে মৎস্য শিকারীরা ব্যাস্ত সময় পার করছে। টাক জাল, জাহি জাল, কুচ সহ বিভিন্ন ধরনের মাছ ধরার সামগ্রী দিয়ে মাছ ধরার আনন্দে মেতে উঠেছে তারা। এ যেন কারো পৌষ মাস, কারো সর্বনাশ। অপরদিকে মানুষের বাড়ি-ঘর ও রাস্তা-ঘাটও পানির নীচে তলিয়ে গেছে। এতে করে যোগাযোগ ব্যাবস্থা সহ জীবন-যাপনে দুর্ভোগের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে সাধারণ মানুষ বলছে, এটা সৃষ্টিকর্তা তথা আল্লাহ পাকের খেলা। এতে কারো হাত নেই। আল্লাহ যা করেন তা মানুষের ভালোর জন্যই করেন।

একরাতের বৃষ্টিতে তলিয়ে গেছে
নান্দাইলের ফসলি জমি।। দিশেহারা কৃষক

মো: শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
০৬-১০-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD