• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

ঈশ্বরদীতে মরহুমা জাহানারা গনি বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে কোরআন শরীফ ও পুরস্কার বিতরণ

Muntu Rahman / ২৩৮ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মরহুমা জাহানারা গনি বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ২৭শে এপ্রিল (শনিবার)। মরহুমা জাহানারা গনি এর নিজস্ব বাসভবনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহানারা গনি বয়স্ক শিক্ষা কেন্দ্রের সম্মানিত সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম। আলোচনা সভা, কোরআন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাবিবুল্লাহ কাওছারী বিন হায়দারী সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. নূরু নবী সাহেব, এনামুল হক, রেজাউল করিম রেজা, প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, প্রতিটি পরিবারের ইসলামের আলো পৌঁছাতে আল কোরআনের কোন বিকল্প নেই। তিনি মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মা তাঁর অতি আদরের সন্তানকে কুরআনের দেখানো পথে পরিচালিত করবেন যাতে তারা তাঁরা দুনিয়াতে ও আখেরাতে কামিয়াবি হতে পারে। জাহানারা বয়স্ক কুরআন শিক্ষা ছয়টি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে এদের মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফল করায় নারী পুরুষদের মাঝে ২০টি আল কুরআন এবং এবং ধর্মীয় শিক্ষায় অনুপ্রেরণা কারীদের মধ্যে বিশেষ পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠান শেষে মরহুমা জাহানারা গণির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD