• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

ইজিবাইক চাপায় ছয় বছরের শিশু নিহত

Muntu Rahman / ৪২১ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ইজিবাইক চাপায় ছয় বছরের শিশু নিহত

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে ইজিবাইকের চাপায় পড়ে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামের সামনে মেইন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মো.মানিক মিয়ার মেয়ে মনিকা আক্তার (০৬)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,গত মঙ্গলবার মনিকা আক্তার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলাপপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে তার নানার বাড়ির সামনের রাস্তা পার হয়ে দোকান থেকে চকলেট কিনতে যায়। চকলেট কিনে ফেরার সময় রাস্তা ক্রসিং করতে গেলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি অটোরিক্সা শিশুটিকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। রাস্তার উপর পরে গিয়ে শিশুটি গুরুতর জখম প্রাপ্ত হয়।স্থানীয়রা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত মহিষখলা বাজারে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।সেখানকার স্থানীয় পল্লী চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত বলে জানায়।
বেপরোয়া গতিতে চালিয়ে আসা ইজিবাইক চালক মিঠু মিয়াকে (২৪) স্থানীয়রা আটক করে মধ্যনগর থানা পুলিশকে খবর দেয়।জানাযায় চালক মিঠু মিয়া উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের জহের আলীর ছেলে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,”খবরটি পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD