• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ০৪-টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের‌ প্রতীক বরাদ্দ

Montu Rahman / ২৯৮ Time View
Update : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‌ ফরিদপুরে চারটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ ও রিটার্নিং অফিসার ফরিদপুর ৪ টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুকুলে এ প্রতীক ‌ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহজাহান এবং বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

নিম্নে প্রার্থীদের প্রতীক দেওয়া হলো।
ফরিদপুর-০১ আসন

*ক।* *বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান* কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*

*খ।* *শাহ মোহাম্মদ আবু জাফর*, বিএনএম এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি। (বিএনএম)। *নোঙ্গর।*

*গ।* *মোঃ আরিফুর রহমান দোলন ‌*, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি। (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল।*

মোঃ আক্তারুজ্জামান খান স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। (জাতীয় পার্টি)*লাঙল।*

*ঙ*। *মোহাম্মদ নুর ইসলাম সিকদার* (বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য)।(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*।

*ফরিদপুর-০২ আসনঃ*

*ক।* *শাহাদাব আকবার*, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*

*খ।* *মোঃ জয়নুল আবেদীন বকুল মিয়া*, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। (বাংলাদেশ খেলাফত আন্দোলন)। *বটগাছ*।

*গ।* *মোহাম্মদ জামাল হোসেন মিয়া*, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল*।

*ফরিদপুর-০৩ আসনঃ*।

*ক।* *আব্দুল কাদের আজাদ* ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্ট মন্ডলী সদস্য। (আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী)। *ঈগল।*

*খ।* *এমএ মুঈদ হোসেন আরিফ*, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য। (বাংলাদেশ কংগ্রেস)। *ডাব।*

*গ।* *এস এম ইয়াহিয়া* ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি। (জাতীয় পার্টি)। *লাঙ্গল।*

*ঘ।* *গোলাম রব্বানী খান* বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সমর্থক। (বিএনএম)*
নোঙর।*

*ঙ*। *মোঃ দেলোয়ার হোসেন* (বাংলাদেশ সুপ্রিম পার্টির ফরিদপুর জেলা কমিটির সদস্য)।(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*।

*ফরিদপুর-০৪ আসনঃ*

*ক।* *কাজী জাফর উল্লাহ*, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামীলীগের দলীয় প্রার্থী)। *নৌকা।*

*খ।* *প্রিন্স চৌধুরি*, তৃণমূল বিএনপির সমর্থক। (তৃণমূল বিএনপি)। *সোনালী আঁশ*।

*গ।* *নাজমুন নাহার*, বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য (বাংলাদেশ কংগ্রেস)। *ডাব*।

*ঘ।* *মজিবুর রহমান চৌধুরী* কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। (আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী)*ঈগল*

*ঙ* *মাকসুদ আহমেদ মাওলা* বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য। (বাংলাদেশ তরিকত ফেডারেশন)*
ফুলের মালা*

*চ*। *মোঃ আনোয়ার হোসেন* জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। (জাতীয় পার্টি)*লাঙ্গল*

*ছ*। *মোঃ আলমগীর কবির* বাংলাদেশ সুপ্রিম পার্টির সদরপুর উপজেলা কমিটির সদস্য(বাংলাদেশ সুপ্রিম পার্টি) *একতারা*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD