• বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এ, নাসরিন সরমিন

Muntu Rahman / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সকল নারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কবি সাংবাদিক এ, নাসরিন সরমিন, তিনি বলেন, ৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পৃথিবীর সব দেশে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই একটি দিনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে হোক। তাই বলে আমাদের নারীদের শুধুমাত্র বছরে একদিন নারী অধিকার আদায়ের চেষ্টা করলে হবে না। এটা আমাদের প্রতিদিনের লড়াই।তিনি বলেন নারী অধিকার পেতে হলে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। অন্যের উপর নির্ভর করলে হবে না। নারীকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সারা বিশ্বে নারীরা এগিয়ে আছেন তাদের শিক্ষা ও কর্ম দক্ষতায়, জ্ঞান বুদ্ধিতে। এবার আসা যাক আমাদের দেশ বাংলাদেশের নারীদের অবস্থার কথা। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, মাননীয় স্পীকার শিরিন শারমিন একজন নারী, লেখালেখি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা সব কিছুতেই নারীরা যুক্ত আছেন এবং দক্ষতার সাথে কাজ করছেন। এরকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে যেখানে নারীরা দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি আরও বলেন , অতএব, ভুলে গেলে চলবে না আমরা নারীরা সংসার সামলে প্রধানমন্ত্রীর কাজও করতে পারি। মনে সাহস আর প্রবল ইচ্ছে থাকলে আমরা নারীরা আরও এগিয়ে যেতে পারবো। তিনি বলেন কেউ কাউকে অধিকার হাতে তুলে দেয় না। অধিকার আদায় করে নিতে হয়। নিজের অধিকার নিজে বুঝে নিতে হয়। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি অজস্র শুভ কামনা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD