• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিপুরে বিরোধপূর্ণ জমিতে পুন: স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে। চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার  কৃষকের সার যাচ্ছে অন্য উপজেলায়, চড়া দামে বিক্রির অভিযোগ কটিয়াদীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা,এলাকায় চাঞ্চল্য সীতাকুণ্ডে সমাজ কল্যাণ ফেডারেশনের আয়োজনে৩০হাজার বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর, তাহিরপুরে উত্তেজনা

অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Muntu Rahman / ১২৫ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মোঃ লিটন হোসেন

স্টাফ রিপোর্টার,নওগাঁ।

নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে ভাটা মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে।

বুধবার(১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি বদলগাছীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ৪০ মিনিট ব্যাপী এই কর্মসূচি পালিত হয়েছে।

মূলত চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে সরকারি নির্দেশনার আসার পর কাজ হারানোর আশঙ্কায় এবং কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে এ মানববন্ধন করে ইটভাটার শ্রমিক ও মালিক সমিতি ।

মানববন্ধনে শ্রমিক রতন বলেন, প্রতিবছর ভাটা শুরুর আগে আমরা মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়ে খরচ করি। তার পর কাজ করে এই টাকা পরিষদ করি। এখন যদি ভাটা না চলে তাহলে আমরা শ্রমিকরা টাকা কি ভাবে পরিষদ করব। সরকার ও প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখতে হবে।

ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হক তাঁর বক্তব্যে বলেন,
আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট, দিয়ে ইটভাটা চালাচ্ছি।
ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা যেন কাজ হারিয়ে বেকার হয়ে না থাকে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, গত বছরের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা চালানো যাবে না। তাই যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আগুন দিতে নিষেধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হোসেন,বদলগাছী ভাটা মালিক সমিতির যুগ্ন আহবায়ক চঞ্চল হোসেন,যুগ্ন আহবায়ক খান শাহাদাত হোসেনসহ মালিক সমিতির সদস্যবৃন্দ ও শত শত শ্রমিকরা,
তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD