• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

অবৈধ অস্ত্র ব্যবহারের সুযোগ নেই, বৈধগুলোও জমা দিতে হবে, ক্রাইম অ্যান্ড অপারেশন’ ডিএমপি হেডকোয়ার্টার

Muntu Rahman / ৩৮৫ Time View
Update : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

অবৈধ অস্ত্র ব্যবহারের সুযোগ নেই, বৈধগুলোও জমা দিতে হবে, ক্রাইম অ্যান্ড অপারেশন’ ডিএমপি হেডকোয়ার্টার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ নেই। অপরদিকে, যাদের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র রয়েছে তাদেরও নির্বাচনের আগে নির্দিষ্ট থানায় অস্ত্র জমা দিতে হবে।

আজ সোমবার (০৪ ডিসেম্বর ২০২৩ ইং) দুপুরের দিকে ডিএমপি হেডকোয়ার্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. ড. মহিদ উদ্দিন।

তিনি বলেন, অবৈধ অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই নেই। অবৈধ অস্ত্র উদ্ধার আমাদের প্রতিদিনের কাজ। অপরদিকে বৈধ অস্ত্রের ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সেই অনুসারে নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দিতে হবে।

খ. ড. মহিদ উদ্দিন বলেন, যখনই প্রশাসনিক কার্যক্রম থাকে তখনই আমরা আমাদের বেস্ট কাজ করার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে ইসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জন্য যে নির্দেশনা দিয়েছে সে হিসেবে ডিএমপিতে ৩৩ টি থানার ওসিদের একটি তালিকা করা হয়েছে। তারা বিভিন্ন থানায় বদলি হবে। ডিএমপিতে যারা রয়েছেন তাদের বদলি করতে পারে ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে খ. ড. মহিদ বলেন, নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ওসিদের বিষয়ে কথা হয়েছে। এসি, এডিসি, ডিসি ও অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়ে কোনো কথা বা কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই এবিষয়ে কিছু বলতে পারবো না। আর এখন আমরা সবাই নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করবো।

RUHUL AMIN, DHAKA-04/12/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD